মনে রাখবেন, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সিলেট ও সুনামগঞ্জে যখন বন্যা হয়েছিল, তখন চট্টগ্রামের মানুষ তাদের সহযোগিতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল।
আজ পুরো চট্টগ্রাম পানিতে ডুবে যাচ্ছে, অথচ তেমন কোনো মানুষের দৃষ্টি নেই। বড় কোনো মিডিয়াতেও তেমন গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ হচ্ছে না, সুশীল সমাজেও নেই উল্লেখযোগ্য আলোচনা।
মনে রাখবেন, বাংলাদেশে চট্টগ্রাম সবদিক থেকেই একটি গুরুত্বপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ জনপদ। এই অন্ধকার কেটে গিয়ে খুব শিগগিরই আলো আসবে, ইনশাআল্লাহ।
দেশের কোনো অংশ বিপদে পড়লে আবার আমাদের স্মরণ করবেন। আগের মতোই আমরা মানবতার পাশে দাঁড়াতে ঝাঁপিয়ে পড়বো।
ঢাবি, চবিসহ চট্টগ্রামের সকল কমিউনিটি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন।
আল্লাহ আমার প্রিয় জনপদ চট্টগ্রামকে হেফাজত করুন। আমিন।
সংগৃহীত