স্বামী, প্রাক্তন, আর আমার ডিনার!
কিছু ছেলে থাকে, যাদের থাকেনা কোন মেল ইগো, থাকেনা কোন টক্সিক পৌরষত্ব। এরা নিরীহ জলের মন শান্ত, সমুদ্রের মত গভীর। আপনি এদের লাথি মারলেও আপনার দিকে তাকিয়ে মুচকি হাসবে, কানের নিচে অযথা চটকানা মারলে আপনাকে আরেক গাল পেতে দিয়ে বলবে, 'হাতে ব্যাথা পাননি তো? সাবধানে মারুন প্লিজ।' আমার জামাই সোহান ঠিক সেরকম এক পুরুষ। ওয়েল, আমি তাকে পুরুষ বলিনা, সে আমার কাছে শুধুই একজন মানুষ, যে সবাইকে সম্মান করতে জানে।
আমি সোহানকে একরাতে অনুরোধ করি, 'বেবি, অনেকদিন আরাফাতের সাথে দেখা হয়না। একদিন রান্না করে ওকে বাসায় ডেকে খাওয়াই?' আরাফাত আমার প্রাক্তন। সোহান সবই জানে। জানার পরেও বিন্দুমাত্র বিরক্ত না হয়ে বলে, 'আরাফাতের কী খেতে পছন্দ আমাকে লিস্ট করে দাও। আমি সব নিয়ে আসবো কাল।'
ছবিতে দেখতে পাচ্ছেন আমার একমাত্র আদরের জামাই সোহান (কাল গেঞ্জি পড়া) কী খুশি আমাদেরকে একসাথে দেখে! ওদিকে আমার এক্স আরাফাত অফিস শেষ করে ফর্মাল জামাতেই চলে এসেছে! আমার চেয়েও সোহানকে বেশি খুশি হতে দেখে বেচারা ভড়কে গেছে! হাহা! সোহান আরাফাতকে পেয়ে যেন আমাকেই ভুলে গেছে। ওর কাছ থেকে আরাফাতকে একটু আলাদা করে নিয়ে যে গল্প করবো, সেই উপায়ই পাচ্ছিনা। সোহান ওকে নিয়ে এখন ফিফা খেলতে বসে গেছে। কী বিপদ!
সারা দুনিয়াকে চিৎকার করে বলতে ইচ্ছা করে, 'তোমাদের হাজার পুরুষের ভীরে আমার সোহান একেবারে আলাদা! সোহান তোমাদের মত পুরুষ না, ও আমার মত, ঠিক আমার মনের মত এক মানুষ। যাকে আমি দিন দিন দেখছি আরও মানুষ হতে, আরও কন্সিডারেট হতে। আমার মত সৌভাগ্য এই দুনিয়ায় আর কেউ নেই।'