আমার বউ ছেলে হয়ে গেছে।
আমি গ্রামের এক সাধারণ ছেলে। দালাল ধরে মালয়েশিয়ায় এসেই ডাইরেক্ট অ্যাসাইলাম মারি, এদিক ওদিক তাকাইনাই। পরে এখানকার এক স্থানীয় বাঙালি মেয়েকে বিয়ে করে কাগজপত্র লিগাল করি, যেটা সব পুরুষ করে থাকে। স্থানীয় মেয়ে বিয়ে করতে পারা এখানে পৌরষত্বের লক্ষণ, নিজের পৌরষ জাহির করতে পেরে আমি ছিলাম যার পর নাই গর্বিত। সবাইকে শুরুতেই বুঝিয়ে দিতাম আমি কী মাল, 'বলতাম, 'আমার বউ-এর জন্ম এইখানেই। গায়সুল আজমের পাশের পার্কে খেলতো।'
কিন্তু বিয়ের দুই বছরের মাথায় আমার বউ এক রাতে আমাকে বলে,
-'আমি আসলে ছেলে।'
আমি হেসে উড়িয়ে দেই ওর কথা। বউ আবার সিরিয়াস ভঙ্গিতে বলে,
-'আমি মেন্টালি ছেলে, ফিজিকালি মেয়ে।'
আমি এবারেও ওর কথা পাত্তা না দিয়ে ওর পা টিপতে থাকি প্রতিদিনকার মত। শশুড়ের বাড়ি থাকি, এরা চাইলে কাজের ছেড়ার পাও টিপতে হবে। বউকে আনন্দ দেওয়া জন্য মজা করে বললাম,
-'আমিও মেন্টালি ব্রুসলি। উই ঢিসুয়াই'
বউ এবার পা সরিয়ে আমার মুখোমুখি হয়ে বসলো। আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললো,
-'আমি নেক্সট উইকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। It will be a rigorous process but I will go through it. আমি ফিজিকালিও ছেলে হয়ে যাব।'
আমি এতক্ষণে বুঝতে শুরু করি আমার বউ আলেয়া কী বুঝাতে চাচ্ছে। কিছুক্ষণ তোতলামি করে এরপর জিজ্ঞেস করি,
-'তাহলে আমার কী হবে? আমিও তো ছেলে। আমরা কি গে হয়ে যাব?'
আমার বউ নির্লিপ্ত গলায় বলে,
-'We would. And to be honest, I like girls.’
আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এরপরের তিন মাস আমার জন্য দোজখের মত ছিল। কোন এক সপ্তাহে আমি আবিষ্কার করি আমার বউ আলেয়ার পায়ে ধামড়া ব্যাটাদের মত বড় বড় লোম। কোন এক শনিবারে দেখি আলেয়া শেভ করছে, ওর চেহারায় নীলচে এক আভা, ক্লিন শেভ করার পর ব্যাটা মানুষদের মুখ যেমনটা লাগে। আমার বউ আলেয়া থেকে অ্যালেক্স হয়ে গেল দেখতে দেখতে। আমাকে ডিভোর্স দিয়ে দিল অ্যালেক্স হারামজাদিটা। হারামজাদা বলা উচিৎ, কিন্তু আমি বলবোনা। এইটা হারামজাদি, এইটার ১৪ গুষ্টি হারামজাদি।
মানুষের জীবনে এরচেয়ে বড় ট্রাজেডি আর কী হতে পারে?